কুমিল্লা নগরীতে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই সময় মাদক বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতাররা হলো: কুমিল্লা সদর উপজেলার মতিনগর এলাকার নুরু মিয়ার ছেলে লিমন মিয়া (২৩), বউবাজার ধানসিঁড়ি এলাকার তাহের মিয়ার ছেলে সুজন (২২) এবং একই এলাকার সফিক মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (২২)।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম উপপরিদর্শক (এসআই) দীবাকর রায়ের নেতৃত্বে নগরীর ছাতিপট্টি এলাকায় অবস্থান করে। এসময় একটি লাল রংয়ের সিএনজিচালিত অটোরিকশাকে সন্দেহজনকভাবে আটকিয়ে চালক ও দুইজন যাত্রীর শরীর তল্লাশি করে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামি লিমন ও সুজনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version