(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ।। দিনাজপুরের বীরগঞ্জ থেকে ৫ টি চোরাই গরু উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলি
আদালতের নির্দেশে বুধবার সন্ধায় মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আলামিন জানান, গত রবিবার দিবাগত রাতে উপজেলার মাঝখুরিয়া গ্রামের তাহের উদ্দীনের ছেলে আইবুর রহমানের বাড়ি
থেকে বাছুর ও গাভী সহ ৭ টি গরু চুরি হয়। এ নিয়ে অনুসন্ধান চালায় থানা পুলিশ। পরে সোর্স মারফত খবর পেয়ে বুধবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় ওই উপজেলার ক্যামাদিঘি মুরিয়ালা গ্রামের চিহিৃত গরু চোর হরিবর রহমান হবির বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তার বাড়ি থেকে বাছুর সহ ৫টি চোরাই গরু উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে গৃহকর্তা সহ বাড়ির লোকজন আগেই পালিয়ে যায়।পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বীরগঞ্জ থেকে
উদ্ধার হওয়া গরুগুলি আদালতের নির্দেশে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
চুরি যাওয়া বাকি গরু গুলিও উদ্ধারের চেষ্টা চলছে।
ব্রেকিং নিউজ
- ভুতুড়ে বিদ্যুৎ বিলের নেপথ্যে ডিজিএমের পদোন্নতি? ভোগান্তিতে প্রায় ৭২ হাজার গ্রাহক
- নিষিদ্ধ সংগঠন আ’লীগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- ঈশ্বরগঞ্জে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ
- নেত্রকোনায় মতবিনিময় সভা: গণতন্ত্রের ৪র্থ স্তম্ভ সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের সম্মুখীন
- তারাগঞ্জে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু
- তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: বদলির আইন অচল যেখানে
- প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, মূলহোতা গ্রেপ্তার
- যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার



