স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যশোর জেনারেল হাসপাতালে বিশেষ বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ বিশেষ স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করেন।
এ উদ্বোধন অনুষ্ঠানে যশোর জেনারেল হাসপাতালের সভাকক্ষে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ, আবাসিক মেডিকেল অফিসার আব্দুর সামাদসহ অনান্য চিকিৎসকবৃন্দ।
উল্লেখ্য বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমে রোগীরা
সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন যশোর জেনারেল হাসপাতালের বহি:বিভাগে বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত চিকিৎসা সেবা পাবেন এবং রোগীরা বিনামূল্যে পরামর্শ পাবেন।রোগীরা কনসালটেন্ট ডাক্তার দেখাতে পারবেন ৩০০ টাকা ভিজিটে এবং মেডিকেল অফিসারের পরামর্শ নিতে পারবেন ২০০ টাকা ফি দিয়ে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version