Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

শাহবাগে সার্টিফিকেট (প্রতীকী সনদ ) ছিঁড়লেন চাকরিপ্রত্যাশীরা

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। এসময় প্রতিবাদ হিসেবে প্রতীকী সনদ (সার্টিফিকেট) ছিঁড়েছেন আন্দোলনকারীরা।

আজ শনিবার দুপুর ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু হয়। শিক্ষার্থী সমাবেশে প্রতীকী প্রতিবাদ হিসেবে ৩০-ঊর্ধ্বদের প্রতীকী সার্টিফিকেট ছেঁড়ার আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শরিফুল হাসান শুভ।

চাকরিপ্রত্যাশীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করতে হবে। একইসঙ্গে সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা, দ্বিতীয় শ্রেণিতে ১৫০ টাকা, তৃতীয় শ্রেণিতে ১০০ টাকা, চতুর্থ শ্রেণিতে ৫০ টাকা করার দাবিও জানান তারা। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করার দাবি জানান তারা।

সমাবেশে বক্তরা বলেন, আপনারা জানেন জাতীয় সংসদে ৭১ বার বিলটি উস্থাপন করা হয়েছিল। কিন্তু বিলটি উস্থাপিত হওয়ার পর ৩০ এর কোটা ভাঙা সম্ভব হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় সংসদীয় স্ট্যাডিং কমিটিতে লিখিতভাবে চাকরিতে বয়সসীমা ৩৫ করার লক্ষ্যে সুপারিশ করেছিল কিন্তু আজ অবধি সেটা বাস্তবায়ন হয়নি। এই সমাবেশের লক্ষ্য আমাদের এই দাবি উড়ো চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছাবে।

Exit mobile version