তীব্র বৃষ্টিপাতে হাইতির কয়েকটি নদীর পানি উপচে পড়ছে। এ পরিস্থিতিতে আকস্মিক বন্যা, পাহাড় এবং ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। দেশের ১০ প্রদেশের ৭টিই পরেছে বৈরি আবহাওয়ার কবলে। জাতিসংঘের হিসাবে, ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩৭ হাজারের বেশি মানুষ। বন্যায় প্লাবিত ১৩ হাজার ৬শ’র মতো ঘরবাড়ি-স্থাপনা। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বেশিরভাগ মানুষ। অস্থায়ী আশ্রয়কেন্দ্র আর উঁচু স্থানে ঠাই নিয়েছেন তারা। প্রাকৃতিক দুর্যোগ সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনায় আহত ৮৫ জনের মতো বাসিন্দা নিহত বেড়ে ৪২। বন্যা-ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী ও আশপাশের এলাকা এবং দেশের পশ্চিমাঞ্চল।বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, আগে থেকেই খাবারের সংকটে ছিলো হাইতিবাসী। শস্যক্ষেত্রগুলো পানিতে ডুবে যাওয়ায়, বিপাকে পরলেন আরও ১০ হাজার মানুষ। দ্রুততম সময়ের মধ্যে, দেশটিকে মানবিক সহযোগিতা দেয়ার আহ্বান জানিয়েছে, WFP.
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার
- কলমাকান্দার সীমান্তে বিদেশী মদ উদ্ধার করল বিজিবি
- ১৫ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি ইউনিটে ২২০ পদ সৃজন
- অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
- ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের
- আইপিও প্রক্রিয়া সহজ করে ভালো কোম্পানি আনলেই পুঁজিবাজারে গতি বাড়বে
- বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু
- কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড


