নওগাঁর মহাদেবপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছে। সোমবার (৪ জুন) দুপুরে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট-চকগৌরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুরের দিকে যাচ্ছিল। দুপুরে হাট-চকগৌরী এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ড্রাইভারসহ চার যাত্রী নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। তবে নিহতদের নামপরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপপরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘দুপুর ১টা ১০ মিনিটে আমরা স্থানীয়দের মাধ্যমে দ্রুত খবর পেয়ে ঘটনাস্থল আসি।

এসে দেখি সিএনজিটি দুমড়েমুচড়ে পড়ে আছে। পরে একে একে সিএনজির ভেতর থেকে চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version