পবিপ্রবি প্রতিনিধিঃপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পর্দা উঠলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ২০২৩)।
৪জুন (রবিবার) সকাল ১০ঃ৩০ এ পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ৫ জুন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হবে।
পরিচালনা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালির সভাপতিত্বে ও সদস্য-সচিব মুহাম্মাদ আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী,রেজিস্ট্রার অধ্যাপক সন্তোষ কুমার বসু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক।
জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশেষ অতিথির বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন, ক্রীড়া শপথ এবং মশাল দৌড়ের আয়োজন করা হয়। সোমবার পুরস্কার বিতরণী ও ফোক ফেস্টের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্তি হবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, “ক্রীড়া শিক্ষার্থীদের মেধা, মনন বিকাশে সহায়তা করে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সাহায্য করে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”
ব্রেকিং নিউজ
- গাইবান্ধার সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার।
- পটুয়াখালীতে চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু
- বাংলাদেশ সরকারের উন্নয়ন কার্যক্রম সময়োপযোগী ও জনবান্ধব: সিরডাপ মহাপরিচালক
- স্মার্ট প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ১৩টি নতুন উন্নয়ন প্রকল্প নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ
- সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায়
- বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
- সংযুক্ত আরব আমিরাতে হামলা: ভেস্তে যাওয়ার মুখে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি
- কেইপিজেডে গাছকাটা কেন্দ্র করে তাণ্ডব: পুলিশের ওপর হামলা, ভাঙচুর, আহত একাধিক সদস্য



