মদন (নেত্রকোণা) প্রতিনিধি : “তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মদন উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৩ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র ্যালি মদন পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতী আনোয়ার হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহনূর রহমান এবং ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খান। আরো উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্মা মোঃ হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, ডা. নয়ন চন্দ্র ঘোষ, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল। তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, নায়েকপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুসলে উদ্দিন ভুঁইয়া, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাঈদুল ইসলাম খান মামুন ও ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি। এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হাজী করণী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম ভুঁইয়া, মদন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ দাস ও গণমাধ্যম কর্মী প্রমুখ
ব্রেকিং নিউজ
- মদনে ছাত্রদল সভাপতি পদপ্রার্থী দীপুর সংবাদ সম্মেলন:
- ডিমলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- ঢাকাসহ ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
- কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্ব নিল নবনির্বাচিত নুরুজ্জামান প্রামাণিকের কমিটি
- সম্মিলিত প্রচেষ্টায় কাঁচামাটিয়া নদীর হৃত গৌরব ফিরিয়ে আনতে হবে — এমপি মাজেদ
- তালতলীতে জেলেদের ভিজিএফের চাল পাচারকালে ইউপি সদস্য আটক।



