রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিক্যান টোব্যাকোর সামনে সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ওই শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ১২ বছর। পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি। পুলিশ ও পথচারীরা বলছেন, সকালে উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ায় সময় শিশুটির মাথায় ওপর থেকে রড পড়ে। রডের টুকরাটি শিশুটির মাথায় ঢুকে যায়। এক পথচারী জানান, নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে আসা একটি রড ওই শিশুর মাথার উপর পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে আনার পরও শিশুটি বেঁচে ছিল। চিকিৎসকেরা জরুরি ব্যবস্থা নেন। কিন্তু এর কিছুক্ষণ পরই সে মারা যায়। শিশুটির মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।
ব্রেকিং নিউজ
- ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টিআইবির কুইজ প্রতিযোগিতা
- সমন্বয়ক পরিচয় দিয়ে বীরমুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ
- কলমাকানাদায় বৈদ্যুতিক তারের লিকেজ কেড়ে নিল তরতাজা যুবকের প্রাণ
- লাইসেন্সহীন মিনি পাম্পে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- ২৪ ঘণ্টা পর বকশীগঞ্জ সীমান্তে শূন্যরেখা থেকে উদ্ধার বৃদ্ধ, মিলল পরিচয়
- কলমাকান্দায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ
- ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে যে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
- বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর



