চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নিজ বাড়ি খাগড়াছড়ি জেলার মানিনছড়ি। বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনির বিপরীত পাশে পরিবারের সাথে বসবাস করতেন তিনি।

জানা গেছে, বিকেলে তেলাপোকা মারার ঔষধ খেয়ে নেন তিনি। এরপর পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার। তিনি বলেন, আমি বিষয়টি শুনার পর ঘটনাস্থলে যাই। কিন্তু তাদের বাসা তালাবদ্ধ ছিল। মেয়েটির মরদেহ এখন চমেক হাসপাতালে আছে। আমি এখন সেদিকে যাচ্ছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version