মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে ঘরে টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সায়ন রেমা (১৮) নামের এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সায়ন রেমা ওই গ্রামের প্রবেশ ম্রং এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সায়ন রেমা জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী। সেজন্য তাকে ঘরের ভেতরেই শেকলে বেঁধে রাখা হতো তাকে। প্রতিদিনের মতো ওইদিন বিকেলে শেকলে বাঁধা ছিলো সে। হঠাৎ ঘরের ফ্যানের বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে ঘরের টিনে লাগে। এ সময় সায়ন রেমা টিনের বেড়ায় স্পষ্ট করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি পরিবারের কোনো অভিযোগ না থাকায় সায়নের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version