‘বাজেট সভায় অংশ গ্রহণ করবো, নিজের চাহিদা নিজেই বলবো’ এই শ্লোগানকে সামনে রেখে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫-মে-২০২৩) বিকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেট অধিবেশনে ১ কোটি ৮৭ লক্ষ ৯৯ হাজার ৫ শত ১২ টাকা সম্ভাব্য আয়, ১ কোটি ৮৭ লক্ষ ৯৬ হাজার ৮ শত ৬৪ টাকা ব্যয় ও উদ্বৃত্ত ২ হাজার ৬ শত ৪৮ টাকা ধরে উন্মুক্ত বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মোবাশ্বের আলী।
এসময় খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, দোহলপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, আদাবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস, খগাখড়িবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখারুল ইসলাম পেলব, ডিমলার খগা খড়িবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহাফুজা বেগম । অন্যান্যদের মধ্যে খগাখড়িবাড়ী ইউপি সদস্য, মকবুল হোসেন, আজিদু্যল ইসলাম, আবু সায়েদ, আবু কালাম আজাদ, শফিকুল ইসলাম, জুয়েল হোসেন রব্বুসহ সকল ওয়ার্ডের সদস্য-সদস্যা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version