বুধবার, নভেম্বর ৪

মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:-

বরগুনার পাথরঘাটা তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।

আজ সোমবার (২২ মে ) সকাল ১০ টার সময় পাথরঘাটা পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পাথরঘাটা কোস্টগার্ড। এসময় ৩ কেজি গাঁজা ও ০২ টি মোবাইল ফোন সহ মোঃ আল আমিন (৩৪) ও মোসাঃ সনিয়া (২২) কে আটক করে।

আটককৃত মোঃ আল আমিন পাথরঘাটা পৌরসভার ০৫ নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ খলিল খাঁ এর ছেলে ও মোসাঃ সনিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকার বাসিন্দা মৃত মাসুম এর মেয়ে।

এ ব্যাপারে পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান বলেন, মাদক পাচারকালে এই ২জনকে আটক করা হয়। জব্দকৃত আলামত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version