মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেণ ঝড়ে পড়া গাছের সাথে ধাক্কা লেগে ট্রেণের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেণ যোগাযোগ বন্ধ রয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে ঝড়ে রেল লাইনের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়। আপাতত সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।দ্রুত ট্রেণ চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version