সোমবার, অক্টোবর ১২

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিল সহ মশিউর রহমান(৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী উপজেলার ছোট মানিক গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় এমকে ডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়।
পরে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version