মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তা পাড় হওয়ার সময় গাড়ির ধাক্কায় বিপন্ন প্রজাতির প্রাণী মুখপোড়া হনুমান গুরুতর আহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত বিপন্ন মুখপোড়া হনুমানের অবশেষে মৃত্যু হয়েছে।
জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি সামনে একটি গাছে কয়েকটি মুখপোড়া হনুমান একটি গাছ থেকে অন্য গাছে লাফালাফি করছিল। এসময় একটি মুখপোড়া হনুমান গাছ থেকে নেমে রাস্তায় হেটে হেটে এপার থেকে ওপারে যাচ্ছিল। হঠাৎ দ্রুতগামী একটি সিএনজি তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে যায়। এসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারন সম্পাদক আহাদ মিয়া। তিনিসহ স্থানীয়রা বানরটিকে উদ্ধার করে পাশের হীড বাংলাদেশে নামক স্থানীয় একটি চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে রাখা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
হীড বাংলাদেশের হাসপাতালের প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. বরেন্দ্র সিংহ জানান, ‘প্রাণীটা খুব আঘাত পেয়েছে। আমি প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন উন্নত চিকিৎসার জন্য বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।’
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘প্রাণীটির অবস্থা আশংকাজনক। একজন ডাক্তার তার চিকিৎসা করছেন।’
তবে প্রাণীটি লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হলেও বাঁচানো সম্ভব যায়নি।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version