তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সানাউল্লাহ মিয়া (৫) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

 

সোমবার (৮ মে) দুপুরে উপজেলার মেরীরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানাউল্লাহ দিগদারী গ্রামের মাওলানা বেলায়েত হোসেনের ছেলে।

 

 

প্লে গ্রুপের এই শিক্ষার্থী স্থানীয় মেরীরহাট দা হলি কোরআন একাডমী নামের বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে সানাউল্লাহ স্কুল ছুটি শেষে ভ্যানযোগে বাড়িতে ফিরছিল। এরই মধ্যে ওইস্থানে পৌঁছালে ভ্যান থেকে রাস্তায় পড়ে যায়। এসময় অপর একটি ইজিবাইকে চাকায় পিষ্ট হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন

 

 

 

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version