কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাতীয় কৃষক খেতমজুর সমিতির যশোর জেলা শাখা সারের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে।
আজ রবিবার (৭ মে) দুপুর ১২ টায় যশোর জেলা প্রশাসক কার্যালয় গিয়ে এ স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির যশোর জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ,জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষক নেতা জিল্লুর রহমান ভিটু,সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান,অধ্যাপক অনিল বিশ্বাস প্রমূখ।
বর্ধিত সারের দাম কমানো, সার পাওয়া নিশ্চিত করা, সেচ ও কৃষি কাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান, কৃষকের ফসলের ন্যায্য মূল্য প্রদান, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো, গ্রাম শহরে রেশনিং ব্যবস্থা চালু, ডিজিটাল আইন সহ সকল কাল আইন বাতিলসহ ভাত – ভোটের অধিকারের দাবিতে জাতীয় কৃষক খেতমজুর
সমিতি এ স্মারক লিপি প্রদান করে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় নজরুল স্মরণে মনোজজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
- নেত্রকোনায় বালু লুট: ১ জনের কারাদণ্ড, ৩৯টি নৌকা ডুবিয়ে দিল প্রশাসন
- সমাজ গঠনে নজরুলের আদর্শই পাথেয়: বিরিশিরিতে প্রয়াণ দিবসের আলোচনা
- দুর্গাপুরে অপহরণ: বহু মামলার আসামি ‘শুটার শামীম’ এবার অপহরণ মামলায় অভিযুক্ত
- নেত্রকোনায় ১৪ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, মুচলেকা দিলেন বাবা
- জামালপুরে আমন খেতে সেচ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের
- বারহাট্টায় পারিবারিক দ্বন্ধে হাতাহাতির পর ঢলে পড়া যুবকের মৃত্যু
- ফেসবুকে প্রেম ও বিয়ের প্রলোভনে ধর্ষণ: প্রধান আসামি আকাশ র্যাবের জালে



