মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন,আমাদের বিজ্ঞান মনষ্ক জীবন ধারণ করতে হবে,নিজের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বাংলাদেশ কেবল এক জায়গায় থেমে থাকবে না। উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে বিজ্ঞান ও গবেষণায় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা খাতে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করা হচ্ছে না। আমাদের বিজ্ঞান এগুবেই। আজ রবিবার দুপুরে জয়পুরহাটের খঞ্জনপুর বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সম্মেলন কক্ষে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে এবং বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এই খনিজ প্রক্রিয়াকরণের মাধ্যমে সারা দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ সম্পদগুলো গবেষণা করে দেশীয় সম্পদের ব্যবহার যেমন নিশ্চিত হবে, তেমনি নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব মাইনিং,মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিসিএসআইআর এর চেয়ারম্যান ড. মো: আফতাব আলী শেখ সহ অন্যরা।
ব্রেকিং নিউজ
- মদনে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২ ব্যবসায়ী
- বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
- পূর্বধলায় নিজ শিশুকন্যাকে ধর্ষণ: পাষণ্ড পিতা গ্রেপ্তার
- ভুয়া আইডিতে তরুণীর অশ্লীল ছবি ছড়ানোর জেরে সাবেক সেনাসদস্য জেলে
- এনামূল হক পলাশের ৪৯তম জন্মদিনে ‘সভ্যতার জন্ম থেকে ইসলামের আলো’র পাঠ উন্মোচন
- নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ৯ মামলায় জরিমানা, ১ মাদকসেবীর সাজা
- কেন্দুয়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা
- জামালপুরের নয়া কম্পপুরে ‘এম এ আজিজ সড়ক’ নির্মাণকাজের উদ্বোধন



