শনিবার, অক্টোবর ১৭

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা মদনের তলার হাওর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ মে) সকালে মৃতদেহটি উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গের প্রেরণ করে পুলিশ। তবে উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় সনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, বোরো ধান কর্তন শেষ সময় হওয়ায় তলার হাওরে লোকজনের তেমন একটা যাতায়াত নেই। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন কৃষক বাড়ি ফেরার পথে ওই হাওরের বালিয়াজুরি বিলের পাশে রাস্তায় মৃতদেহটি দেখতে পান। খবর দিলে পুলিশ গিয়ে রাতে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উপজেলা সদর পর্যন্ত যান চলাচলের সুবিধা না থাকায় শুক্রবার সকালে নৌকাযোগে মরদেহটি থানায় আনা হয়।

মদন থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম খান অর্ধগলিত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যাক্রম প্রক্রিয়াধীন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version