বাসায় খেলার সময় শিশুদের চিৎকার শুনে ছুটে যান স্থানীয় বাজারের লোকজন। রুমের ভেতর দেয়ালে দেখতে পান টিকটিকির মতো প্রাণী। এলাকার যুবক হানিফ মিয়া কাপড় দিয়ে প্রাণী ২টি ধরেন। প্রাণী ২টি আটকের পর নিশ্চিত হন এগুলি তক্ষক। তখন খবর দেন মৌলভীবাজার বণ্য প্রাণী রেঞ্জ অফিসে। বনবিভাগের লোকজন রাত ৮টায় তক্ষক ২টি উদ্ধার করে লাউয়াছড়া বনে অবমুক্ত করেন। ঘটনাটি ঘটেছে ২ মে রাত সাড়ে ৭টায় ইসলামপুরের টিলাবাজারে। স্থানীয় টিলাবাজারের রফিকুল ইসলাম জানান, বাজারের মহব্বত আলীর ভাড়াটে বাসায় একটি শিক্ষক পরিবার বসবাস করেন। সন্ধ্যায় তাদের শিশু সন্তানরা খেলাধুলা করার সময় বাসায় তক্ষক ২টি দেখে চিৎকার করে। এসময় স্থানীয় বাজারের লোকজন ছুটে যান। তখন এলাকার যুবক হানিফ মিয়া কাপড় মোড়িয়ে তক্ষক গুলোকে আটক করেন। নিজ হতেই শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার বণ্য প্রাণী রেঞ্জ বিভাগকে খবর দিলে রাত ৮টায় বনবিভাগেন জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউটার তাজুল ইসলামের নেতৃত্বে একটি দল এসেছে খাঁচায় বন্ধি করে তক্ষক ২টি নিয়ে যান।মৌলভীবাজার বণ্য প্রাণী রেঞ্জ শ্রীমঙ্গল এর কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, এলাকাবাসী নিজ থেকেই খবর দিলে আমরা তক্ষক ২টি উদ্ধার করে রাতেই লাউয়াছড়া বনে অবমুক্ত করি।
ব্রেকিং নিউজ
- জুমার দিনের একটি সুন্দর শিক্ষা
- সিগারেট না পেয়ে দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশের হাতে বন্দি অভিযুক্ত
- ১০ হাজার টাকায় শুরু, এখন ৩২ জনের কর্মসংস্থান
- শৈশবের উচ্ছ্বাসে আর শৃঙ্খলার দীক্ষায় জামালপুরে শুরু হলো কাব ক্যাম্পুরী
- ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
- কেন্দুয়ার সাহিদপুর বাজারে রাতের বর্বরতা: দগ্ধ দোকানির আর্তনাদ
- যুক্তরাষ্ট্রের ২০২৭ ভিসা বুলিটিন: কারও স্বস্তি, কারও অপেক্ষা বাড়ল
- যে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেওয়া হবে: ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি


