স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের দরিদ্র কৃষক জালাল মিয়ার ধান কর্তন করে ঘরে তুলে দিয়েছে যুবলীগ নেতা-কর্মীরা। রবিবার (৩০ এপ্রিল) সকাল থেকে ওই কৃষকসহ অন্যান্য দরিদ্র কৃষকদের জমির ধান কেটে দেওয়া হয়।

দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জির নেতৃত্বে যুগ্ন-সাধারণ সম্পাদক শাহীন মিয়া, যুবলীগ নেতা মোহাম্মদ নবী, মো. শামীম, জহিরুল ইসলাম, মো. আজিজুল ইসলামসহ প্রায় ৫০ জন নেতা-কর্মী ধান কর্তনে অংশগ্রহণ করেন।

কৃষক জালাল মিয়া জানান, তার জমির ধান পেকে গেলেও দিনমজুর না পাওয়ায় জমির ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম ভাই বেশ কিছু লোক সাথে নিয়ে তার জমির ধান কেটে বাড়িতে এনে দিয়ে গেছেন। এতে তিনি খুবই খুশি, ধন্যবাদ জানান শেখ হাসিনাকে।

যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি বলেন, সারা দেশে চলতি মৌসুমে কৃষকের ধান কর্তন করে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্মকে আহবান জানায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল। তাদের আহবানে সাড়া দিয়ে আমার এলাকায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচী শুরু করেছি আমরা। শুধু তাই নয়, গত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে ঘর মেরামত, বিয়ে বাড়িতে গিয়ে নানা কাজে সহায়তাও করে থাকে দুর্গাপুর উপজেলা যুবলীগ কর্মীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version