স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, ‘দারিদ্র্য দূরীকরণসহ সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতা সম্পন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের স্বপ্ন দেখতে পেরেছে। তাই সকালে মিলে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে এই উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। নয়তো দেশ আবারও পিছিয়ে পড়বে।’

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের রূপগঞ্জ বাজারে শেখ রাসেল স্মৃতি পাঠাগার, শহীদ মিনার ও ইউপি অফিস পুনঃসংস্কারের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বাউসি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মো. শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, বারহাট্টা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি শাখাওয়াত হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version