সোমবার, সেপ্টেম্বর ১৪
নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর (শিলট্যাব) তিস্তা ব্যারেজ এলাকায় নদীতে নৌকা ডুবিতে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
নিখোঁজ ৬৫ বছর বয়সী কুরফান আলী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি নদী ভাঙনের পরে ডিমলা উপজেলার বাইশপুকুর(শিলট্যাব) এলাকায় বসবাস করছেন।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে কুরফান আলী গোড্ডিমারী চর থেকে ছেলে মেয়ে ও নাতী-নাতনীদের নৌকাতে করে নিজের বাড়ির উদ্যোশে খেয়া পাড়ি দেয়। ডিঙি নৌকাতে অতিরিক্ত লোকজন উঠায় দমকা বাতাস আসার কারণে নৌকাটি পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজনে সহায়তায় বাকী ১১ জনকে উদ্ধার করা হলেও কুরবান আলীকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় ডুবুরিদল নদীতে অনেক খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত পর্যন্ত মাঝির সন্ধান পায়নি।
ডিমলা থানার পুলিশ ও দোয়ানী ফাড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং আহতদের হাসপাতালে প্রেরণের জন্য পরামর্শ দিয়েছে।
Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version