ফেনীর ফুলগাজীর মুন্সীরহাট থেকে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুরে ফুলগাজী থানা পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ জানান শনিবার সকালে ঘরের একটি কক্ষের সিলিং ফ্যানের সাথে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তার ছোট বোন।
পরে ফুলগাজী থানা পুলিশকে খবর দিলে পুলিশ মুখ ও পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্নহত্যা।
তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান ফুলগাজী থানার ওসি আবুল হাশিম।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা” মূলহোতাসহ গ্রেপ্তার -২


