ইবি প্রতিনিধি: আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে অনুষদের ডিন মহোদয়রা ভর্তির বিজ্ঞপ্তির জন্য সিগনেচার করেছেন বলে জানা গেছে।

ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির মিটিং শেষ করে ডিন মহোদয়রা ভর্তি বিজ্ঞপ্তির জন্য সিগনেচার করেছেন। এটি অনুমোদনের জন্য ভিসি স্যারের কাছে পাঠানো হবে। এখন টাইপিংয়ের কাজ চলছে। ১০ মে থেকে ২৭ মে পর্যন্ত আবেদন করা যাবে।

এর আগে গত ১৯ মার্চ ইসলামী বিশ্ববিদ্যলয়ের ১২৫তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গুচ্ছের ভোগান্তি, সমস্যা ও বিভিন্ন সুপারিশ ভিসির কাছে তুলে ধরেন। এদিকে গত ২০ মার্চ ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ইবির শিক্ষকদের সিদ্ধান্ত ও শিক্ষক সমিতি বিষয়টি ইউজিসির কাছে তুলে ধরেন।

টিএমবি/এইচএসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version