মো: রাসেল আহম্মেদ
চীন প্রতিনিধি:
চিত্র সংগ্রহে: মো: নাঈম হোসেন
চীনের জেংচৌ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ৯ এপ্রিল ২০২৩, রবিবার, বিশ্ববিদ্যালয়ের নর্থ প্লে গ্রাউন্ডে আয়োজিত হয়েছে ইফতার এবং দোয়া মাহফিল। উক্ত আয়োজনে জেংচৌ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি, মাস্টার্স, মেডিকেল এবং আন্ডারগ্রাজুয়েট লেভেলের শতাধিক ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, জেংচৌ শহরে অবস্থানরত অন্যান্য দেশের কতিপয় গবেষক, ছাত্র ছাত্রী, চীনে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ী, ও জেংচৌ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু চাইনিজ ছাত্র ছাত্রী । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বাংলাদেশি শিক্ষক, সহযোগী অধ্যাপক, ডঃ আশরাফুল আলম। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন সৃষ্টিশীল উপলক্ষে এমন স্বতঃস্ফূর্তভাবে বেশি বেশি একত্রিত হবার এবং দেশ ও দশের সেবায় আত্মনিয়োগ করে ব্যতিক্রমদের মধ্যে অন্যতম হবার আহবান জানান।
ব্রেকিং নিউজ
- স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক প্রকাশ: চুক্তির ১৪ দফায় যা আছে
- সার্ককে কার্যকর করতে বহুমাত্রিক অ্যাকশন প্ল্যানের প্রস্তুতি নিচ্ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী
- বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
- যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী
- টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ এর ভোগান্তিতে অতিষ্ঠ জনজীবন
- শহীদ কমরেড আজিবর রহমান শেখরের ৪৯তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত
- গাইবান্ধার রামচন্দ্রপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী রোকনকে ৭০০ পিস ইয়াবাসহ ডিবি হাতে গ্রেফতার।



