লিমন সরকার, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাত জন অনলাইন জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তা সাদ্দাম মার্কেটের একটি দোকান থেকে তাদের আটক করা হয়।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম শফিক জানান, উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তা সাদ্দাম মার্কেটের একটি দোকানে অন লাইন জুয়ার আসর বসানো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া জামাতপাড়া গ্রামের জলিলের ছেলে জাহাঙ্গীর আলম ( ২৮ ), সেনুয়া ডাঙ্গীবস্তি এলাকার মোকলেসুর রহমানের ছেলে হামিদুল ইসলাম (৩২), সেনুয়া (দক্ষিন) গ্রামের খতিবুদ্দিনের ছেলে রুবেল (২৪), ভেলাতৈড় গ্রামের আব্দুল কাদেরের ছেলে রফিকুল ইসলাম ( ২৬ ), কশির উদ্দীনের ছেলে করিমুল ইসলাম (৩০), নজিব উদ্দীনের ছেলে কামাল হোসেন ( ৪০ ) ও জাহাঙ্গীরের ছেলে সুমনকে ( ১৮ ) আটক করা হয়। মঙ্গলবার তাদের ১৫১ ধারায় কোর্টে চালান করা হয়েছে।

উল্লেখ্য, বেশ কিছু ব্যাক্তি সরকারি দলের নাম ভাঙিয়ে সেনূয়া বাজার, সেনুয়া চৌরাস্তা, বালুবাড়ি, চাপড়াগঞ্জ, মাটিয়ানি, ভবানীপুর, কালুপীর শিবপুর, নারায়নপুর, বোর্ডহাট, গোগর পাটুয়াপাড়া, খটসিংগা, সিন্দাগড়, সর্দারপাড়া, ফাটার হাট, অষ্টপ্রহর, জনগাঁ, গোদাগাড়ি, সিন্দুনা, কনপাড়া, বাঁশগাড়া, মহিলা কলেজে সংলগ্ন এলাকা, চাপোড় বাজার,কালিয়াগঞ্জ, জাবরহাট, শিমুলবাড়ি, রনশিয়া, বৈরচুনার জগন্নাথপুর, পৌর শহরের মনিরুল মার্কেট, টিএনডটি, আলীপুকুর ঈদগাঁহ মাঠ, পাড়িয়া সহ বিভিন্ন এলাকায় অনলাাইনে এবং চটি বিছিয়ে জুয়ার (তাস) আসর বসানো হয়। এতে ফতুর হচ্ছে শত শত মানুষ। পারিবরিক অশান্তি বাড়ছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মাদক এবং জুয়ার বিষয়ে পুলিশ জিরো টলারেন্স ভুমিকায় রয়েছে। খবর পেলেই অভিযান পরিচালনা করা হচ্ছে। সেনুয়া থেকে ৭ জন জুয়াড়ীকে আটক করা হয়েছে।

 

দ্যা মেইল বিডি/এইচ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version