নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঢাকাইয়া পাড়া গ্রামের শাজাহান হোসেনের (৫০) স্ত্রী সমলা বেগম (৪৫) নিজ স্বামীর ভাইয়ের ছেলে (ভাতিজা) জামিউল ইসলাম (২৫) এর বিরুদ্ধে মারধর ওশ্লীলতা হানির অভিযোগ করেন।

ভুক্তভোগী ওই নারী জানান গত শনিবার
(১ এপ্রিল ২০২৩) রাতে তার ছেলের উকিল শশুর সাদিকুল ইসলাম (৪৫) (গ্রাম পুলিশ) আনুমানিক রাত ৭টায় তার বাড়িতে আসেন খোজ খবর নেওয়ার জন্য অন্তিম মুহূর্তে তার স্বামীর ভাইয়ের ছেলে (ভাতিজা) জামিউল ইসলাম উদ্দেশ্য প্রণিতভাবে আমার বেয়াই সাদিকুল ইসলাম (গ্রাম পুলিশ) কে আমাকে দিয়ে অবৈধ মিথ্যা অপবাদ দিয়ে গালিগালাজ করেন এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে আমার বুকে পেটে এলোপাথারি মারধর করেন, আমাদের বাড়িঘর উচ্ছেদ করার জন্য এরা এই কাজ করেছে আমি এর সঠিক বিচার চাই আমি কোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছি ।

জানতে চাইলে ভুক্তভোগী সেই নারীর ছেলে আজিজুল ইসলাম (২৫) জানান আমার মাকে মারধরের খবর শুনে আমি ঢাকা থেকে এসেছি, গতকাল সোমবার (৩ এপ্রিল ২০২৩) সকালে আমাকে এবং আমার বোনকে জামিউল (২৫) মারধর করেন আমি এখন মেডিকেলে ভর্তি আছি চিকিৎসা নিচ্ছি, আমি আপনাদের মাধ্যমে আইনের কাছে এর সঠিক বিচার চাই ।

সাদিকুল ইসলাম (গ্রাম-পুলিশ) বলেন, ওই নারী আমার উকিল মেয়ের শাশুড়ি, সে শুবাদে আমি তার খোঁজ-খবর রাখার জন্য তার বাড়িতে যাই তার সাথে আমার কোন বিন্দুমাত্র খারাপ সম্পর্ক নেই। আমাকে ফাঁসানোর জন্য এরকম কাজ করা হয়েছে।

৯ নং ওয়ার্ড সদস্য ইমরান হোসেন বলেন আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মুখে শুনেছি এটি মিথ্যা অভিযোগ, তাদের কে ফাঁসানোর জন্য এই কাজ করা হয়েছে বলে জানান ওই নারী। তখন আমি দুই পক্ষকে শান্ত করে ওখান থেকে চলে আসি।

জানতে চাইলে খোকসাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রশান্ত রায় বলেন ঘটনাটি আমি শুনেছি কতটুকু সত্য তা আমি জানিনা শোনার পরে আমি আসতে চেয়েছিলাম পরে শুনলাম যার বিরুদ্ধে অভিযোগ সে ওখান থেকে চলে গেছে। তাকে ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তীতে পরের দিন আবারো লোক পাঠিয়ে জানতে পারি ওই নারীকে জিজ্ঞেস করেছে ঘটনার বিষয় নারী বলেন তিনি আমার আত্মীয় ওনার সঙ্গে আমার কোন অবৈধ সম্পর্ক নেই প্রতিবেশীরা এটা চক্রান্ত করছে, পরে আমি ভাবলাম যেখানে ওই নারীর কোনো অভিযোগ নেই সেখানে আমার আর কি করার তবে ভুক্তভোগী ওই নারীর ছেলে এবং মেয়েকে যে মারধর করা হয়েছে আমি জানতাম না আপনাদের মাধ্যমে শুনলাম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version