মঙ্গলবার, অক্টোবর ১৩

নাজমুল হাসান ডাসার, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে নিরাঞ্জন নিরা(৫৮) নামের এক কাঁচামাল ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠছে।

মঙ্গলবার(৪ এপ্রিল) ভোরে উপজেলার ডাসার ইউনিয়নের দর্শনা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে , নিহত নিরাঞ্জন (নিরা) বেশ কয়েক বছর ধরে দর্শনা বাজারে কাঁচামালের ব্যবসা করে আসছিল।তার ব্যবসা মন্দা হওয়ার কারনে অনেকের কাছে ঋনে জড়িয়ে পরেন।ঋনের টাকা পরিশোধ করতে না পারায়,ভোরে বাড়ীর পাশে ভোলার ভিটা নামক স্থানে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।সকালে ভিটার পাশ দিয়ে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা মাজেদ গাছের সাথে লাশ ঝুলে থাকতে দেখেন।পরে পরিবার কে খবর দিলে তাকে উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে ডাসার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান।

নিহতের ভাতিজা বিনয় বিশ্বাস কাছে ঋণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার চাচার কোন ঋণ আছে কি না আমার জানা নেই।তিনি এ বিষয়ে আমাদের কে কিছু বলেন নি।

এ বিষয়ে ডাসার ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিপুন কর বলেন,নিরঞ্জন নিরা
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তিনি ঋণগ্রস্ত ছিলেন।

এব্যাপারে ডাসার থানার( তদন্ত ওসি) মনজুর মোর্শেদ বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

দ্যা মেইল বিডি/এইচ

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version