শনিবার, সেপ্টেম্বর ১৯

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর থানা-পুলিশের পৃথক দুটি মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুর্গাপুর পৌরসভার ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান মানিককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম। এরআগে গত সোমবার দিনগত গভীর রাতে পৌরশহরের উকিলপাড়াস্থ তার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, পুলিশের ওপরে আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছিল। সেই মামলার আসামি মিজানুর রহমান মানিককে গতকাল (সোমবার) রাতে গ্রেফতার করে আজ (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হয়েছে। এসব মামলায় উল্লেখিত আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দুর্গাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে শোভাযাত্রা করে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের প্রস্তুতি নেয় দলের নেতাকর্মীরা। পুলিশি বাধায় বাগবিতন্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ চার রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। পরে পুলিশের ওপর আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version