রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী সানজিদা আক্তার তামান্না (২৭) নামে এক  শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ওসি এমএম মোর্শেদ (পিপিএম)।

তিনি বলেন, পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

এ ঘটনায় কাভার্ডভ্যানচালক শামিম ও পাঠাওচালকসহ তিনজনকে আটক করে লালবাগ থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version