শনিবার, সেপ্টেম্বর ২৬

অনলাইন ডেস্ক:-

দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, প্রতিবেদক শামসুজ্জামান শামস (সাভারে কর্মরত) এবং একজন সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা আরও অন্যদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বুধবার রাতে রমনা থানায় এ মামলা হয়। রাত ২টার দিকে রমনা থানা পুলিশ মামলা হওয়ার বিষয়টি জানায়।

মামলার প্রাথমিক তথ্য বিবরণী থেকে জানা যায়, রাত ১১টা ১০ মিনিটে মামলাটি দায়ের করা হয়। আইনজীবী আব্দুল মালেক (মশিউর মালেক) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। তিনি মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি দায়ের করা হয়।

সূত্র :-দেশ রূপান্তর

দ্যা মেইল বিডি/এম আর আর

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version