গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

সাপাহারে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু ও এন্তাজুল (২৭) নামের অপর আরোহী গুরুত্বর আহত হয়েছে। 

 

মঙ্গলবার রাত ৮টার দিকে সাপাহার উপজেলার অদুরে বাসুলডাঙ্গা মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। মৃত মোস্তাফিজুর পত্নীতলা উপজেলার ফোকন্দা ফরিদপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে ও আহত এন্তাজুল সাপাহার উপজেলার দু’কুড়ী গ্রামের আব্দুর রশিদ এর ছেলে বলে জানা গেছে।

 

স্থানীয় ও রাস্তার লোকজন সূত্রে জানা গেছে ঘটনার দিন মোটরসাইকেল চালক মোস্তাফিজুর নিয়ন্ত্রন হারিয়ে ওই মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকটরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল হতে ছিটকে রাস্তায় পড়ে গেলে দ্রুত গতিতে আসা একটি পিক-আপভ্যান মোস্তাফিজুরকে চাপা দিয়ে চলে গেলে মোস্তাফিজুর ও আরোহী এন্তাজুল গুরুত্বর আহত হয়। এসময় রাস্তার লোকজন দ্রুত গতিতে তাদেরকে সাপাহার উপজলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মির্জা আবু হানিফ মোস্তাফিজুরকে মৃত ঘোষনা করেন। আহত এন্তাজুলের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনা জানাজানি হলে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাহালে মৃত ব্যক্তি ও আহত ব্যক্তিকে পরিদর্শন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version