অনলাইন ডেস্ক:-

২২ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা থেকে ২০ এপ্রিল থেকে পোশাক কর্মীদের ছুটি শুরু হবে। মঙ্গলবার (২৮ মার্চ) বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, শ্রমিকদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে পর্যায়ক্রমে এবং জোন অনুযায়ী ছুটি দেওয়া হবে। একই সঙ্গে সম্ভব হলে ঈদের ২-৩ দিন আগে থেকেই শ্রমিকদের ছুটি দিতে কারখানা মালিকদের অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, ‘কার্যাদেশের কারণে কোনো কারখানা ছুটির মধ্যে কাজ করতে চাইলে, কারখানা ব্যবস্থাপকদের তা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’

 

দ্যা মেইল বিডি/এম আর আর

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version