বাগেরহাটে দরিদ্র, অসহায় নারী ও কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে শহরের দশানীর ওয়াদার কার্যালয়ে ‘উইমেন উইন’র সহায়তায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া তাছনিম।এ সময় বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সমাজসেব কর্মকর্তা এসএম নাজমুস সাকিব, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াদা‘র চেয়ারম্যান নিলুফা আক্তার, সাংবাদিক মো. আলী আকবর টুটুল, এসএস শোহানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এদিন ৩০ জন দরিদ্র ও অসহায় নারী ও কিশোরীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে এই নারী ও কিশোরীদের দুই মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় ওয়াদার পক্ষ থেকে।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ
- রাজনীতির মাঠে তারুণ্যের চমক: জামালপুর পৌরসভার মেয়র পদে লড়তে চান এম. শুভ পাঠান
- জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ শোন অ্যারেস্ট
- ডেপুটি স্পিকারের সহায়তায় কলমাকান্দায় দীর্ঘদিনের ভাঙা রাস্তার সংস্কার শুরু
- জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত: পলিথিন বর্জন ও বনায়নের তাগিদ
- জাকির হত্যা মামলা: জবানবন্দিতে দায় স্বীকার, ঘাতক জনীর যাবজ্জীবন
- আজ ডিমলার শ্রেষ্ঠ সন্তান, জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ১০২ তম জন্মবার্ষিকী
- আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী



