রাজধানীর বাংলামোটরে একটি প্রাইভেট কারে হঠাৎই আগুন ধরে যায়। তবে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই সেই আগুন নিভিয়ে ফেলেন আশপাশের লোকজন।বুধবার (১৫ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে বাংলামোটার মোড়ে এই ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে সুন্দরবন হোটেলের সামনে অবস্থানরত ফায়ার সার্ভিসের টহল গাড়ি দ্রুত ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের লিডার আরিফ হোসেন জানান, ঘটনাস্থলে যাওয়ার আগেই আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে প্রাইভেট কারে ব্যাটারি থেকে আগুন লেগে ইঞ্জিনের কিছু অংশ পুড়ে গেছে। পরে পুলিশের রেকার দিয়ে গাড়িটি সরানো হয় , তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি একজন আইনজীবীর বলে আমরা জানতে পেরেছি। ঘটনার সময় তার পরিবারের লোকজন ওই গাড়িতে ছিল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version