ঝালকাঠি প্রতিনিধি \ চাঁদা দাবী ভয়ভীতি প্রদশন ও ৭৫ লাখ টাকা মূল্যের প্রাইভেট কার ভাংচুরের অভিযোগে দ্রæতবিচার আইনে দায়ের হওয়া একটি মামলায় ঝালকাঠি সাবিহা কেমিক্যালস এর ম্যানেজিং ডিরেক্টর শামীম আহম্মেদের নামে গ্রেফতারী পরওয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার মামলার বাদী শামীম আহম্মেদের সৎ ছোট ভাই আরিফ আহম্মদের আবেদনের প্রেক্ষিতে ঝালকাঠির দ্রæত বিচার আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান শুনানী শেষে জামিনে থাকা শামীমের জামিন বাতিল করে গ্রেফতারী পরওয়ানার আদেশ দেন। গত ২২ ফেব্রæয়ারি শামীম আহম্মেদ হাইকোর্টের নির্দেশে ঝালকাঠির চীফ জুডিসিয়িাল ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ শাহরিয়ারের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করে। আদালত শুনানী শেষে আদালত আপোষের শর্তে ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতির জিম্মায় ২৮ ফেব্রয়িারি পর্যন্ত অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন। ২৮ ফেব্রয়ারি বৃহস্পতিবার ধার্য্য তারিখে শামীম আহম্মেদ আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন। মামলার বাদী আরিফ আহম্মেদ জামিন বাতিলের আবেদন করেন। আদালত জামিন বাতিল করে শামীম আহম্মেদের নামে গ্রেফতারী পরওয়ানার আদেশ জারি করেন। গত ৫ জানুয়ারি ৭৫ লাখ টাকা মূল্যের প্রাইভেট কার ভাংচুর ও আরিফ আহম্মেদের ম্যানেজারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দবীর অভিযোগে ঝালকাঠি দ্রæত বিচার আদালতে এ মামলাটি দায়ের করেছিলেন আরিফ আহম্মেদ। আদালত আরিফের আবেদন ঝালকাঠি থানার ওসিকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। ইতিমধ্যে ঝালকাঠি থানার এসআই চয়ন হাওলাদার দ্রæত বিচার আইনের মামলায় শামীম আহম্মেদকে দোষী সাব্যস্থ করে আদালতে চার্জশীট দিয়েছে ।
ব্রেকিং নিউজ
- মাদক নির্মূলে লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: কেন্দুয়ায় ৫ জনের জেল ও জরিমানা
- নেত্রকোনায় ২ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
- র্যাবের চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা, কাভার্ড ভ্যানভর্তি মদসহ আটক যুবক
- নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় ফুচকা জব্দ, পিকআপসহ ৪ যুবক আটক
- পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুঝুঁকিতে আব্দুল জলিল
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি



