নানা আয়োজনে ঝালকাঠির পশ্চিম চাঁদকাঠি ফুলকুঁড়ি শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ আহবায়ক ও ১ নং- ওয়ার্ড পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লব সহসভাপতি সাংবাদিক অ্যাডভোকেট আককাস সিকদার, এ কে এম আকরামুল হক, মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লব নির্বাহী সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম জলিল ও যুবলীগ নেতা ফয়সাল মাহমুদ সায়েল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক ফেরদৌসী ইয়াসমীন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীরা দৌড়,বিস্কুট দৌড়, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক ও কমোলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়টি ২০১০ সালে প্রতিষ্ঠার পরে সুনামের সাথে শিশুদের শিক্ষায় অবদান রাখছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় নজরুল বর্ষের অনুষ্ঠান: নতুন প্রজন্মকে আদর্শ মানুষ হওয়ার আহ্বান
- মায়ের অগোচরে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ বছরের নওশাদের
- সাম্য ও মানবতার আহ্বানে কেন্দুয়ায় নজরুল বর্ষের প্রতিযোগিতা শুরু
- কলমাকান্দায় চারা গাছ উপড়ে ফেলার মামলায় গ্রেপ্তার ৩, আসামির তালিকায় ৩৩
- তরুণ সমাজকে বাঁচাতে খালিয়াজুরীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ
- নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাম্য ও মানবতার চেতনা ছড়িয়ে দিতে দুর্গাপুরে উৎসব
- ‘নজরুল সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক’: দুর্গাপুরে আলোচনা সভা
- ডিমলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু



