মৌলভীবাজার ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুন:খনন (প্রথম পর্যায়) (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় জেলার সদর উপজেলাধীন কোদালীছড়া খাল (অবশিষ্টাংশ) পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলাধীন কোদালীছড়া খাল (অবশিষ্টাংশ) পুন:খনন কি: মি: ১২.০৮০ হতে কি: মি: ২১.৫৮০ এর মধ্যবর্তী ৬ কিলোমিটার প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ড ( পারবি) এর অধীনে এই কাজের উদ্বোধন করা হয়।

দুপুরে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নে ১২ নম্বর গিযাসনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মৌলভীবাজার পওর সার্কেল ও মৌলভীবাজার বাপাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে.এম জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিন, পৌরমেয়র মো. ফজুলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, সদর থানা ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version