নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পপতি এবং আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি মো. জিল্লুর রহমান।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতিকে জিল্লুর রহমান অভিনন্দন জানান ও কুশল বিনিময় করেন এবং তাকে সময় দেয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ প্রসঙ্গে শিল্পপতি মো. জিল্লুর রহমান জানান, দেশ ও জাতির প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি অবদান রাখবেন তার মেধা ও প্রজ্ঞা দিয়ে সেটাই আমাদের প্রত্যাশা।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version