শনিবার, সেপ্টেম্বর ২৬

তাসলিমুল হাসান সিয়াম ,গাইবান্ধা : রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় পরিমল চন্দ্র নামের এক কুখ্যাত মাদক কারবারি র‌্যাবের হাতে আটক হয়েছে । ১৮ ই ফেব্রুয়ারি রাতে রংপুরের পীরগঞ্জের ওসমান পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।এসময় গ্যাসের সিলিন্ডারের ভিতর থেকে দুই বস্তায় ২০ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-১৩ গাইবান্ধা (সিপিসি-৩) ক্যাম্প থেকে সংবাদ সম্মেলনে জানানো হয় , গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি সকাল থেকেই রংপুরের পীরগঞ্জ উপজেলার ওসমানপুরে অবস্থান নেয় র‌্যাবের একটি চৌকস দল । দীর্ঘ সময় অপেক্ষার পর রাত ১০ .৩০ মিনিটে মাদক কারবারি পরিমল দুইটি গ্যাসের সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় রাস্তায় আটক করে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় সিলান্ডার কেটে ভিতরে লুকিয়ে রাখা দুই বস্তা গাঁজা উদ্ধার করা হয় ।র‌্যাব-১৩ সিপিসি -৩ এর কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান জানান ,প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে পরিমল । সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্তে থেকে অভিনব কায়দায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল । তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version