নীলফামারীর সৈয়দপুরে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের অভিযানিক দল। শনিবার সকাল সাড়ে দশটার দিকে সৈয়দপুর-রংপুর সড়কের কামারপুকুর এলাকায় পঞ্চগড়গামী নাবিল পরিবহনে অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়।
তারা হলেন মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকার আব্দুর রহিম ও মোহাম্মদ উল্লাহ।
২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের স্বর্ণের বারের দাম প্রায় দুই কোটি টাকা।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন দফতরটির পরিদর্শক শফিকুল ইসলাম।
ব্রেকিং নিউজ
- গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
- আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
- চট্টগ্রামে আমদানি করা পুরোনো শীতবস্ত্রের বিকিকিনি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে
- সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র
- চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের
- মোংলা বন্দরকে আধুনিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
- ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা
- আটপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগের বিরুদ্ধে খোকন মিয়ার পরিবারের সংবাদ সম্মেলন :


