তানভীর আহমেদঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছোট-বড় ১১টি হাটবাজার গুলোতে সিলিন্ডার গ্যাসের সংকট দেখা দিয়েছে। গত চার দিন ধরে তাহিরপুর উপজেলা সদর বাজার সহ সবকটি বাজারই দেখা দিয়েছে সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট।

বাসাবাড়ি সহ বিভিন্ন খাবার হোটেল-রেস্টুরেন্টে ব্যবহার করা হয় সিলিন্ডার গ্যাস। কিন্তু চার দিন বাজারে গ্যাস না আসায় খাবার হোটেল-রেস্টুরেন্ট ও বাসাবাড়িতে রান্না করতে গিয়ে ভোগান্তিতে পরছেন ভোক্তারা। অনেকেই লাকড়ি ব্যবহার করে চালিয়ে নিচ্ছেন আবার অনেকে হোটেল থেকে খাবার কিনে সংকট মোকাবেলা করছেন।

তাহিরপুরে চাকুরীরত উন্নয়ন সংস্থার কর্মী আশরাফুল ইসলাম বলেন, চাকুরীর সুবাদে পরিবার নিয়ে তাহিরপুরে থাকি। হঠাৎ করে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। তাহিরপুর বাজারে গ্যাস না পেয়ে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা বাজারে যাই। কিন্তু সেখানেও গ্যাস পাইনি। বিকল্প ব্যবস্থা না থাকায় এখন বাজারে থেকে খাবার কিনে খেতে হচ্ছে।

উপজেলা সদরের ঠাকুর হাটি গ্রামের আবুল কাশেম বলেন, শনিবার সকালে আমার সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যায়। বেশি টাকা দিয়েও বাজারে গ্যাস পাচ্ছি না। এখন লাকড়ি কিনে বাসায় পাঠিয়েছি।

তাহিরপুর বাজারের চায়ের দোকানদার সুমর রায় বলেন, সিলিন্ডার গ্যাস ব্যবহার করে চা বিক্রি করি। একটি ১২কেজি গ্যাস সিলিন্ডার দিয়ে ৬ দিন যায়। চার দিন হয়ে গেছে। পরে যদি গ্যাস সিলিন্ডার না পাওয়া যায় তাহলে দোকান বন্ধ রাখতে হবে।

তাহিরপুর সদর বাজারের খুচরা এলপি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী আলমাজ মিয়া সহ কয়েকজন ব্যবসায়ীরা বলেন, তিন দিন ধরে ডিলারের থেকে গ্যাস পাচ্ছি না। দোকানে খালি সিলিন্ডার পড়ে আছে। বিভিন্ন কোম্পানীর সাথে যোগাযোগ করেছি। তারা ফেব্রুয়ারীর ১ তারিখের পর গ্যাস দিতে পারবে বলে আমাদের আশ্বাস দিয়েছেন।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version