জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরোদ্ধে এলকায় মাদক ও জুয়ার আসর চালানোর অভিযোগ উঠেছে।
অভিযোক্ত ইউপি সদস্য হলেন উক্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর রাকিব হাসান।

স্থানীয়রা জানান, উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া পূর্বপাড়া গ্রামে মোঃ আঃ বারেক এর জনশুণ্য বাড়ীতে দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার আসর চলে আসছে। সরিষাবাড়ী উপজেলা ও পার্শবর্তী টাঙ্গাইর জেলার গোপালপুর ও ভূয়াপুরের বিভিন্ন এলাকাহতে প্রাইভেটকার ও মটর সাইকেল যোগে জুয়ারোরা এখানে খেলতে আসে।
এতে করে এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে বেড়েছে চুরির উপদ্রোপ।
সম্প্রতি চুরি হয়ে গেছ স্থানীয় কৃষক নজরুল ইসলাম ও আইয়ুব আলীর চারটি গরু।

স্থানীয় ইউপি সদস্য রাকিব হাসান এর নিয়ন্ত্রে থাকায় এলাকার কেউ প্রতিবাদ করতে শাহস পায় না।
এ বিষয়ে ইউপি সদস্য রাকিব হাসান বলেন, এখানে জুয়া চলে সেটা আমি পুলিশের মাধ্যমে জেনেছি তবে আমি এ জুয়ার সাথে জড়িত না।
কেউ যদি আমার সামনে এসে বলতে পারে আমি জড়িত তাহলে মেনে নিবো।
তিনি আরো বলেন, আপনাদের কাজ একটু কাগজে লিখবেন লিখেন। এখন আর কিসের ভয় বিয়ে করছিলামনা এখন বিয়েশাদি করেছি।
এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সরোয়ার হোসেন জানান, আমার এ বিষয়ে ততপর আছি মাদক ও জুয়ার বিরোদ্ধে জিরোটলারেন্স বাস্তবায়নে কাজ করছি।
কিছুদিন আগেই সেখানে অভিযান করেছি। কাওকে আটক করতে পারি নাই।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version