জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনীর ফুলগাজী তে, মটর সাইকেল দূর্ঘটনায় রাফিদ আহম্মেদ(১৬) নামে ১০ শ্রেনীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে বলে যানা যায়।

বুধবার সকাল আনুমানিক ৮ টার সময় ফুলগাজী উপজেলার আমজাদ হাট যাওয়ার পথে রাস্তায় এই দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারপর ফেনী ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরতর দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল আনুমানিক ৩.৩০সে মারা যায়। নিহত রাফিদ আহম্মেদ, উত্তর বরইয়া গ্রামের, জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জগতপুর টু আমজাদহাট সড়কের মাঝে মটর সাইকেলে থাকা রাফিদ কে পিছন থেকে ধাক্কা দেয়, পরে সে বাইক থেকে লাফিয়ে রাস্তায় পড়ে যায়, অপর পাশ থেকে আসা সি এন জি সাথে ধাক্কা খেয়ে গুরতর আহত হয়, পরে স্থানীয়রা তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার সাথে সাথে ফুলগাজী থানার পুলিশের এ এস আই নুরুজ্জামান ঘটনার স্থল পরিদর্শন করে এবং মোটরসাইকেল নিয়ে আসেন, নিহত রাফিদের পরিবারের পক্ষ থেকে যদি লিখিত অভিযোগ দায়ের করা হয়, তাহলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version