পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগায়ের পীরগঞ্জে বিদ্যুৎ সহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপির ১০ দফা ও ২৭ দফা রাষ্ট মেরামতের রুপ রেখা বাস্তবায়নের লক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পূর্বচৌরাস্তায় পৌছালে পুলিশি বাধার মুখে ফিরে গিয়ে সিনেমাহল চত্বরে দলীয় কার্যালয়ে সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, প্রধান বক্তা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সহ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জিল্লুর চৌধূরী, হাজিপুর ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন, সহ সভাপতি ও সাবেক ভিপি আসাদুজ্জামান চৌঃ মানু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আতিক, সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল ছাত্রদল সহ সকল অংগ সংগঠনের নেতা কর্মি অংশ নেয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version