মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনায় দিথী (২২) নামে এক গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী, শাশুড়িসহ অন্যরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে দিকে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এক সন্তানের জননী নিহত দিথী বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মাসুদ খানের স্ত্রী।

স্বামীর পরিবারের দাবি, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ঘরের ভেতরে থাকা আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ঘটনার পর থেকে নিহতের মরদেহ হাসপাতালে রেখে স্বামী, শাশুড়িসহ অন্য সদস্যরা পালিয়ে যায়।

নিহতের চাচা আ. ছালাম অভিযোগ করে বলেন, বাবার বাড়ি থেকে টাকা এনে না দেওয়ায় আমার ভাতিজিকে পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করা হয়েছে।

সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version