দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সোহাগ ইসলাম, নীলফামারী: নীলফামারী সদরের বাদিয়ার মোড় থেকে একশত বোতল ফেনসিডিল সহ মোছাঃ মমিনা খাতুন (২৭) এবং মোঃ আব্দুল খালেক ওরফে রনি (১৮) নামে দুইজন কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী।

তারা লালমনিরহাট জেলার হাতিবান্দা, দক্ষিন গুতামারি গ্রামের বাসিন্দা। আটককৃত মোছাঃ মমিনা খাতুনের কোলে ৬ মাসের মেয়ে শিশু রয়েছে বলে জানাযায়।

সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় স্টাফসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করার কার্যক্রম চলমান রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version