মাহমুদুর রহমান রনি ( বরগুনা ):-আমতলী রিপোর্টার্স ইউনিটি’র নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সদস্যদের গোপন ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মোঃ হায়াতুজ্জামান মিরাজ (দৈনিক কালের কণ্ঠ) ও সাধারণ সম্পাদক পদে মোঃ হানিফ মিয়া (দৈনিক কালবেলা) নির্বাচিত হয়েছেন।
২০২৩-২৪ মেয়াদের জন্য আমতলী রিপোর্টার্স ইউনিটির ০৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি পদে তালুকদার মোঃ কামাল (ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ ইউসুফ আলী (নয়াদিগন্ত), অর্থ সম্পাদক পদে জিয়া উদ্দিন সিদ্দিকী (আমাদের নতুন সময়), সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পদে আবি আবদুল্লাহ সুমন (স্বদেশ প্রতিদিন, পর্যবেক্ষণ), প্রচার, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পারভেজ শাহারিয়ার (বাংলাদেশের খবর), নির্বাহী সদস্য মোঃ হারুন অর রশিদ (ভোরের কাগজ) অ্যাডঃ এম ইসহাক বাচ্চু (সৈকত সংবাদ) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য মুনশী আনোয়ার ও মোঃ ইউসুফ আলী।
ব্রেকিং নিউজ
- চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
- শুধু জিপিএ-৫ সার্টিফিকেট থাকলেই হবে না, শিক্ষায় নৈতিকতা বড় গুণ : পানিসম্পদমন্ত্রী
- ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন
- পাসের অপেক্ষায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন
- রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে : জেট্রো
- লালদিয়ায় ভিড়বে ‘বড় জাহাজ’, বদলে যাবে বাণিজ্যের গতিপথ
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা
- নাগরপুরে ১০ কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে র্যাব



